Plokama DT-100 Tabletop Stand & M-88 LED Light: The Complete Vlogging Combo
$ 8.77
ভিডিও করতে গিয়ে ফোন উল্টে পড়ে যাচ্ছে❓ আলোর স্বল্পতার জন্য ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না❓ আপনাদের জন্য মিশালী নিয়ে এলো অবিশ্বাস্য সমাধান এই সেটআপটি ভিডিও মেকিং বা লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটি ওয়ান-স্টপ সলিউশন। এটি একইসাথে আপনার ফোনকে স্থির রাখবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবে। এটি আপনার জন্য সেরা একটি কম্বো। কারণ আলাদা আলাদা করে লাইট বা স্ট্যান্ড কেনার ঝামেলা নেই। খুব সহজেই সেটআপ করা যায় এবং যারা নতুন কন্টেন্ট শুরু করছেন তাদের জন্য এটি আদর্শ। শুধু ভিডিও নয়, এটি জুম মিটিং বা অনলাইন ক্লাসের জন্য দারুণ কার্যকর। ✅এই কম্বো তে রয়েছে Plokama DT-100 টেবিল টপ মোবাইল স্টান্ড। এই স্ট্যান্ডটি অত্যন্ত মজবুত এবং ফ্লেক্সিবল, যা আপনার শুটিংয়ের অভিজ্ঞতাকে সহজ করে তুলবে। স্টান্ডটি হাইট অ্যাডজাস্টেবল হওয়ায় প্রয়োজন অনুযায়ী লম্বা বা ছোট করা যায়। এটি ১৮০ ডিগ্রি এবং ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো সম্ভব। এটি সর্বোচ্চ ১৮ ইঞ্চি লম্বা হবে। স্টান্ডটি ওভারহেড শট নেওয়ার জন্য একদম পারফেক্ট, এটি দিয়ে খুব সহজেই টেবিলের ওপর রাখা জিনিসের “ওভারহেড” বা টপ-ভিউ শট নেওয়া যায় (যেমন: কুকিং ভিডিও বা আনবক্সিং ভিডিও, আর্ট & ক্রাফট ভিডিও)। স্টান্ডে রয়েছে মজবুত বেইজ, স্ট্যান্ডটির নিচের অংশটি বেশ ভারী, যা ফোন রাখার পর এটিকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং ভিডিওতে স্ট্যাবিলিটি নিশ্চিত করে। এই স্টান্ডে রয়েছে ইউনিভার্সাল হোল্ডার তাই সব ধরণের স্মার্টফোন এতে সহজেই সেট করা যায়। ✅কম্বো তে রয়েছে M-88 এলইডি ভিডিও লাইট ভিডিওর কোয়ালিটি উন্নত করতে এই লাইটটি চমৎকার ভূমিকা রাখে। এতে ব্রাইটনেস বাড়ানো বা কমানোর অপশন রয়েছে। এতে রয়েছে ৩ কালারের আলো: ১. কোল্ড হোয়াইট (Cold White): এটি একদম সাদা আলো, যা দিনের আলোর মতো পরিষ্কার উজ্জ্বলতা দেয়। ২. ওয়ার্ম হোয়াইট (Warm White): এটি হালকা হলদেটে বা সোনালী আভার আলো, যা ভিডিওতে একটি নরম এবং আরামদায়ক ভাব (Cozy look) নিয়ে আসে। ৩. ন্যাচারাল বা মিক্সড লাইট (Natural/Mixed Light): এটি সাদা এবং হলুদের মিশ্রণ, যা মানুষের স্কিন টোনকে ভিডিওতে অনেক বেশি ন্যাচারাল বা প্রাকৃতিক দেখায়। লাইটটি ওজনে হালকা এবং সরাসরি স্ট্যান্ডের সাথেই সংযুক্ত করা যায়, যা আপনার সেটআপকে ক্লিন রাখে। আবার এটি ক্লিপের মাধ্যমে মোবাইল & ল্যাপটপেও লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটি ইউএসবি দিয়ে চার্জ দেওয়া যায়, তাই ব্যাটারি পরিবর্তনের ঝামেলা নেই।


Content Creator Mini Combo at Student Budget
Table Top Stand Combo